বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩
- আপডেট সময় : ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ভারতের বিহার রাজ্যের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু।
ঘটনার সময় নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী অবস্থান করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার তৎপরতায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী নিহতদের পরিবারপ্রতি ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০: ১৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০: ২১

























