ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তদন্তের মধ্যেই নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে সড়ক সংস্কারে তোড়জোড় সৌরবিদ্যুৎ খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ করছে ম্যাক্স গ্রুপ সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের সময় বাড়ছে, শেষ ট্রেন রাত ১১টায় সাতক্ষীরায় তীব্র বিদ্যুৎ সংকটে স্থবির জনজীবন ও ব্যবসা-বাণিজ্য পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় ক্রিকেট বিশ্ব মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল জেন-জি থেকে প্রবীণদের শেখার আছে অনেক কিছু মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কলেজশিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকার নয়াটোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহিদুল ইসলাম আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, এলাকায় মাদক, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ দমনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 'আলোকিত লালমনিরহাট' নামে একটি সামাজিক আন্দোলন কমিটি গঠন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এই কমিটির মূল কাঠামোতে শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। এই সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ গ্রাম গন্ধমরুয়ায় মাদক ও জুয়া চক্রকে সতর্ক করে তাদের কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এই প্রতিবাদের জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬