ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে চার্জশিট শিগগির আওয়ামী লীগ শত্রু নয়, তারা আমাদের মিত্র: এমপি নাছির চৌধুরী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের তদন্ত সিলেটে শিশু ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত খসড়া আইন ডিএমপির ৭ সহকারী পুলিশ কমিশনারকে নতুন দপ্তরে বদলি ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইল: পদত্যাগের ঘোষণা শিক্ষকের

ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি প্রতারকচক্র। এমন অভিযোগ পাওয়ার পর সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জরুরি পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৬ আগস্ট) হাইকমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা দাবি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত অফিশিয়াল কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়ে থাকে।

প্রতারণা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের প্রতি তিনটি বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন। প্রথমত, এ ধরনের কোনো কল, মেসেজ বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করবেন না। দ্বিতীয়ত, নিজের ব্যক্তিগত বা আর্থিক সংক্রান্ত কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। তৃতীয়ত, যদি কেউ প্রতারণার শিকার হন বা এমন কোনো কল-মেসেজ পান, তবে ফোন নম্বর ও স্ক্রিনশটসহ যাবতীয় তথ্য সরাসরি [email protected] ই-মেইলে পাঠিয়ে হাইকমিশনকে জানাতে বলা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি এ সংক্রান্ত তথ্য শেয়ার করে অন্যদেরও নিরাপদ রাখতে সাহায্য করার অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

১. এ ধরনের কোনো কল, মেসেজ বা প্রস্তাব পেলে কাউকে কোনো অর্থ প্রদান করবেন না।

২. নিজের ব্যক্তিগত বা আর্থিক সংক্রান্ত কোনো গোপন তথ্য শেয়ার করবেন না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬