সংবাদ শিরোনাম :
শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে চার্জশিট শিগগির
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত চার্জশিট দাখিল করা হবে।
বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি জানান, তদন্ত শেষে এখন চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য যে, এই মামলাটি দায়ের করা হয়েছিল ২০২৫ সালের ১৭ জুন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























