ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের তদন্ত সিলেটে শিশু ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত খসড়া আইন ডিএমপির ৭ সহকারী পুলিশ কমিশনারকে নতুন দপ্তরে বদলি ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইল: পদত্যাগের ঘোষণা শিক্ষকের জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, স্বপ্ন পূরণ হলো অনুশ্রী ও রাকিবের খাগড়াছড়িতে পথ হারানো শিশু আরমান ফিরল মায়ের কোলে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ সহকর্মীকে ধর্ষণ: তেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের কারাদণ্ড

সিলেটে শিশু ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের শিশু সহিংসতা প্রতিরোধ আদালতের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন। রায়ে জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। তবে মামলার অপর দুই আসামি জয়নাল ও কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

ফাহিমার পরিবার এই রায়ে সন্তুষ্ট নয় এবং তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুর রহমান বাবর রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলার দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা একটি ঐতিহাসিক ঘটনা, যা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়াবে। পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তিনি রায়ের বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন বলে জানিয়েছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী চাচা জাকির হোসেন ফাহিমাকে ঘরে আটকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে গলাটিপে হত্যা করা হয়। ধরা পড়ার ভয়ে জাকির লাশটি সুটকেসে ভরে দুই দিন নিজের ঘরে লুকিয়ে রাখে এবং পরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেয়। ৮ মে জালালাবাদ থানায় এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর পুলিশ জাকির ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর ১ জুলাই থেকে বিচারকাজ শুরু হয় এবং প্রায় এক মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। এর আগে আদালতে হাজির করার সময় জাকির একাধিকবার উত্তেজিত জনতার হাতে হেনস্তা ও গণপিটুনির শিকার হয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান জানিয়েছেন, ফাহিমার লাশ গুমের সঙ্গে জড়িতরা খালাস পাওয়ায় বাদীপক্ষ বিস্ময় প্রকাশ করেছে এবং সুবিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সিলেটে শিশু ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬