ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত কল্কি-২: দীপিকার চরিত্রে নতুন কাউকে নেওয়া হচ্ছে না যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীরামপুরের জনসভা থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতার কড়া হুঙ্কার ক্যানসার চিকিৎসায় পাঁচটি নতুন বায়োলজিকস আনবে এসকেএফ অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় চেকপোস্টে আত্মঘাতী হামলায় ১১ নিহত ২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ আসর: বিরাট কোহলি বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইল: পদত্যাগের ঘোষণা শিক্ষকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আরিফুজ্জামান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, অশালীন প্রস্তাব দেওয়া এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রীর চাচা মো. মনিরুজ্জামান তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী জানান, ১৪ বছর বয়সী ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষক মো. সোহেলের কাছে নিয়মিত প্রাইভেট পড়ত। এই সুযোগে শিক্ষক দীর্ঘদিন ধরে তার সঙ্গে অশোভন আচরণ করে আসছিলেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষক ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছাত্রীকে আপত্তিকর বার্তা পাঠাতেন এবং শাড়ি পরা ছবি পাঠানোর জন্য চাপ সৃষ্টি করতেন। এতে রাজি না হওয়ায় মোবাইল ফোনে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রীটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বর্তমানে বিদ্যালয় বা প্রাইভেটে যেতে আতঙ্কবোধ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক মো. সোহেল নিজের ভুল স্বীকার করে বলেন, বিষয়টি এত দূর গড়াবে তা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, 'আমি আসলে ভুল করে ফেলেছি। ওই মেসেজ দেওয়া আমার ঠিক হয়নি। যেহেতু ঘটনাটি এতদূর গড়িয়েছে, তাই আমি আর চাকরি করব না। দুই-এক দিনের মধ্যেই পদত্যাগপত্র জমা দেব।' তিনি তার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার পরামর্শ দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম বলেন, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে বলে তিনি জেনেছেন। এ বিষয়ে ইউএনও কার্যালয় ও থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। প্রশাসনিক তদন্ত বর্তমানে চলমান রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ছাত্রীকে অশালীন প্রস্তাব ও ব্ল্যাকমেইল: পদত্যাগের ঘোষণা শিক্ষকের

আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬