ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ জাসদের কার্যালয়ে অভিযান, ২৮৯ জনকে আটক করল পুলিশ রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন আব্দুর রহমান সামুদ্রিক খাতের আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির ঢামেক হাসপাতালে মৃত্যু এক সপ্তাহে ৪ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের ব্যস্ততা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

ওসমানী বিমানবন্দরে এয়ারগানের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত, আনসার সদস্য প্রত্যাহার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মো. রুবেল মিয়া নামে এক পরিচ্ছন্নকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনাটি ঘটে। আহত রুবেল মিয়াকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ) মো. নাজমুস সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, বিমান উড্ডয়নের আগে রানওয়েতে পাখি নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আনসার সদস্য মো. মোজাম্মেল হক এবং পরিচ্ছন্নকর্মী মো. রুবেল মিয়া একটি গাড়িতে করে রওনা হয়েছিলেন। গাড়িতে থাকা অবস্থায় শুটার মোজাম্মেল হক এয়ারগানে সীসার কার্তুজ লোড করেন। পরে গাড়ি থেকে নামার সময় এয়ারগানটি গাড়ির দরজার সঙ্গে ধাক্কা খেলে অনাকাঙ্ক্ষিতভাবে গুলি বের হয়ে যায়। এতে সীসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে রুবেল মিয়ার কোমরের বাম পাশে আঘাত করে।

ঘটনার পরপরই সিলেটের জেলা কমান্ড্যান্ট ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছেন। অভিযুক্ত আনসার সদস্য মো. মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখাকে তারা অগ্রাধিকার দেয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাবিধি আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ওসমানী বিমানবন্দরে এয়ারগানের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত, আনসার সদস্য প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬