ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যশোরে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ জাসদের কার্যালয়ে অভিযান, ২৮৯ জনকে আটক করল পুলিশ রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের শাসনভার ফিলিস্তিনিদের হাতেই থাকবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে চীন। ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বেইজিং জানিয়েছে, আন্তর্জাতিক বিরোধ নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র পথ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব ও সনদের প্রতি সম্মান প্রদর্শনের ওপরও জোর দিয়েছে দেশটি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপের বিরোধী চীন। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বড় শক্তিগুলোর বিশেষ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক পথে নেতৃত্ব দেওয়া।

ফিলিস্তিন সংকটের বিষয়ে হান ঝেং পশ্চিম তীরে শাসনব্যবস্থাকে আরও কার্যকর করার আহ্বান জানান। এ ক্ষেত্রে ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে—এই মূলনীতির সাথে সামঞ্জস্য বজায় রাখার কথা বলেন তিনি। একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ভাষণের এক পর্যায়ে চীনের ভাইস প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সম্মান দেখানোর আহ্বান জানান। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে সামরিক শক্তির ব্যবহার না করে জাতিসংঘের কাঠামোর মধ্যে থেকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

আপডেট সময় : ০১:১৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬