ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজিরপুরে রাস্তার পাশে সরকারি ত্রাণের শত শত কম্বল পরিত্যক্ত যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানের কৌশল: সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহার করল ওয়েলস স্বৈরতন্ত্র ও দুর্নীতি মেনে নেবো না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন তরুণ তুর্কি ভ্যালেন্তিন বার্কো জবির এআইএস বিভাগে জুলাই স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা ফরিদপুরের তারার মেলা বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত দামুড়হুদায় ১০ গ্রাম গাঁজাসহ আটক জাহিদুল, ১৫ দিনের কারাদণ্ড

বিউটি পেজেন্টে অংশ নিতে কুপ্রস্তাব পেয়েছিলেন আকাঙ্ক্ষা, টেলিভিশনে বিস্ফোরক তথ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রিয়েলিটি শো ও মডেলিং জগতের পরিচিত মুখ আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের এক ভয়াবহ ও তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সৌন্দর্য প্রতিযোগিতা বা বিউটি পেজেন্টে অংশ নেওয়ার জন্য আর্থিক সহায়তার বিনিময়ে তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। জাতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই বিস্ফোরক দাবি করেন। তার এমন সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অনুষ্ঠানের সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ।

শো থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আকাঙ্ক্ষা জানান, একটি বিউটি পেজেন্টে অংশ নেওয়ার জন্য সে সময় তার এক থেকে দুই লাখ রুপির প্রয়োজন ছিল। পোশাক ও গ্রুমিং বা প্রশিক্ষণসহ বিভিন্ন খরচের সেই টাকা বহন করার মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের ছিল না। নিরুপায় হয়ে তিনি তার দীর্ঘদিনের পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে আর্থিক সাহায্য চান। ওই ব্যক্তি এর আগে অন্যান্য প্রতিযোগীদেরও সাহায্য করেছিলেন বলে জানতেন আকাঙ্ক্ষা।

আকাঙ্ক্ষা আরও জানান, তিনি কেবল অর্থ ধার নিতে চেয়েছিলেন এবং পরবর্তীতে কাজ করে সেই ঋণ পরিশোধের প্রস্তাবও দিয়েছিলেন। প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী হওয়ায় এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকায় চাকরি বা অন্য কোনো উপায়ে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তার প্রস্তাবে রাজি হয়ে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডাকেন। এর আগে বিভিন্ন মেন্টর বা পরামর্শদাতাদের সঙ্গে ওই ব্যক্তির বাসায় গেলেও, সেদিন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল বলে দাবি করেন আকাঙ্ক্ষা।

আকাঙ্ক্ষার অভিযোগ, বাসায় পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরেন, যা কোনো স্বাভাবিক আলিঙ্গন ছিল না। জোরপূর্বক স্পর্শ করার চেষ্টা করলে আকাঙ্ক্ষা তাকে সরিয়ে দেন। এরপর ওই ব্যক্তি তাকে বলেন, এক বছর আগে তার প্রস্তাবে রাজি হলে এত দিনে অভিনয়ের সুযোগ পেয়ে যেতেন। এখন যেহেতু কাজ পাচ্ছেন না, তাই অর্থের বিনিময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। এমনকি মাসে পাঁচবার যৌন সম্পর্কের শর্তও নির্ধারণ করে দেন ওই ব্যক্তি।

তাৎক্ষণিকভাবে এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন আকাঙ্ক্ষা। তিনি ওই ব্যক্তিকে সাফ জানিয়ে দেন, এমন উদ্দেশ্য থাকলে তিনি কখনোই সেখানে আসতেন না। তখন ওই ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য তাকে অনুতপ্ত হতে হবে এবং এই ইন্ডাস্ট্রিতে এমন সমঝোতা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। তবে আকাঙ্ক্ষা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। ঘটনার ছয় মাস পর তিনি একটি বড় শোতে সুযোগ পান এবং নিজের কঠোর পরিশ্রমের জোরে এক বছরের মধ্যে দেশের অন্যতম বড় মঞ্চে দাঁড়ানোর গৌরব অর্জন করেন।

আকাঙ্ক্ষার এই লড়াই ও সাহসিকতার গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন বলিউড নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। তিনি আকাঙ্ক্ষাকে নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, ‘আশা করি, সেই ব্যক্তি এই অনুষ্ঠান দেখছেন এবং দেখছেন তুমি আজ কোথায় পৌঁছেছ। তোমার চিন্তাধারা সঠিক। আমি তোমাকে নিয়ে গর্বিত।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিউটি পেজেন্টে অংশ নিতে কুপ্রস্তাব পেয়েছিলেন আকাঙ্ক্ষা, টেলিভিশনে বিস্ফোরক তথ্য

আপডেট সময় : ০২:৫১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬