ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত পিরোজপুরে মাছ ধরার বোটে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আলতাফ মাহমুদ বলেছিলেন, ‘দেশ স্বাধীন হবেই’ সরবরাহ কমিয়ে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট, বাজারে বাড়তি দাম মানুষ কষ্টে আছে, দেশে নিরাপত্তা নেই: জামায়াত আমীর নেশনস লিগে স্পেনের টানা তৃতীয় জয়, আবারও ঝলক ইয়ামালের চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ ব্যর্থ: চাঁদাবাজি ও ভুল পরিকল্পনায় জিম্মি সড়ক শেখ হাসিনাকে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ছাদে আটকা পড়া ৭০ জন উদ্ধার

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নং ৭১৭/৭১৮) দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসার পর দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন অতিক্রম করে। পরবর্তীতে লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। হুক ছিঁড়ে যাওয়ার ফলে ট্রেনের পেছনের ৭টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইঞ্জিনটি একা সামনের দিকে এগিয়ে যায়।

এই ঘটনার পরপরই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বর্তমানে রেলওয়ের একটি টেকনিক্যাল টিম দুর্ঘটনাস্থলে কাজ করছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে মেরামতের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬