সংবাদ শিরোনাম :
বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের সময় চূড়ান্ত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার জার্সিতে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যা আলবিসেলেস্তেদের হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সূচি অনুযায়ী, ম্যাচটি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ৮টায় খেলা শুরু হবে। বাংলাদেশে ফুটবলপ্রেমীরা ৭ অক্টোবর ভোর ৫টা থেকে ম্যাচটি দেখতে পারবেন।
জানা গেছে, এই বিদায়ী ম্যাচের জন্য মেসি দুয়েক দিনের মধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এরপর বেনিনের বিপক্ষে এই ম্যাচ দিয়েই শেষ হবে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin




























