ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের? টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের নয়াদিল্লির ছায়া কাটিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট মধুপুরে বিরোধীদলকে আইসিটি মন্ত্রীর বার্তা: ‘লংমার্চ নয়, সত্য বলুন’ বিপর্যয়ের মুখে সিলেটের প্রকৃতি: প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি প্রকাশ করল অ্যাডিডাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন এই মহাতারকা। এই বিশেষ বিদায়ী ম্যাচের জন্য ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস বিশেষ ডিজাইনের একটি জার্সি প্রকাশ করেছে।

অ্যাডিডাসের উন্মোচন করা তিন স্ট্রাইপের এই জার্সিতে থাকছে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ এবং মাঝখানে একটি সাদা স্ট্রাইপ। জার্সির ঠিক কেন্দ্রে রয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। জার্সির পেছনে মেসির নাম এবং তার চিরচেনা ১০ নম্বরটি সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে।

বিদায়ী ম্যাচের এই জার্সি নিয়ে গত সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। ভিডিওতে দেখা যায়, দেয়ালে ঝুলানো পুরোনো একটি জার্সি সরিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচের নতুন জার্সিটি টাঙাচ্ছেন তিনি। শুধু জার্সিই নয়, তার সামনে থাকা একটি সোফায় রাখা ছিল আকাশি-নীল রঙের এক জোড়া বুট জুতো। ভিডিওর ক্যাপশনে মেসি আবেগঘন কণ্ঠে লিখেছেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’

অ্যাডিডাসের তৈরি এই বিশেষ জার্সিটি ইতিমধ্যেই বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। এদিকে মেসির শেষ ম্যাচটি গ্যালারিতে বসে দেখার জন্য টিকিট কাটার ধুম লেগেছে ভক্তদের মাঝে। গতকাল ‘দিপোর্তিক’ ওয়েবসাইটে টিকিট ছাড়ার পর সমর্থকদের উপচে পড়া ভিড়ে সার্ভার ক্র্যাশ করার খবর জানিয়েছে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা মোট তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর লিওনেল স্কালোনির দল খেলবে মনুমেন্তাল স্টেডিয়ামে। সেখানে আগামী ২ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসি কেবল ৬ অক্টোবরের শেষ ম্যাচটিতেই অংশ নেবেন।

এর আগে গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। সেই পোস্টে তিনটি ছেঁড়া ডায়েরির পাতা এবং একটি সোনালি কলমের ছবি যুক্ত ছিল, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭টি ম্যাচ খেলেছেন মেসি, যেখানে তার নামের পাশে রয়েছে ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি প্রকাশ করল অ্যাডিডাস

আপডেট সময় : ০৮:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬