ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তে এ তথ্য জানান। নতুন কমিটিতে প্রথম যুগ্ন আহ্বায়ক হয়েছেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

এছাড়া যুগ্ন আহ্বায়ক হিসেবে আছেন মাশুকুল ইসলাম রাজীব, ও শরিফ আহমেদ টুটুল। একমাত্র সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং পূর্বে জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।

এর আগে গতবছরের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন গোলাম ফারুক খোকন । ২০২৩ সালের ১৭ জুন অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তারা নেতৃত্বে আসেন। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগেই তা বিলুপ্ত করা হয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে উক্তি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫