ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়: নুরুন্নিসা সিদ্দিকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'অদম্য জুলাই' স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুন্নিসা সিদ্দিকা বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও অভিযোগ করেন, প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে।

ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারকটির মোড়ক উন্মোচন করা হয়। সুফিয়া জামাল তার উদ্বোধনী বক্তব্যে জানান, ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের এটিই প্রথম স্মারক প্রকাশনা। জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জুলাইকেন্দ্রিক এমন কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অংশ নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি জুলাই সনদের অপরিহার্যতা তুলে ধরে বলেন, এই সনদের বাস্তবায়ন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণই থেকে যাবে। সংসদ সদস্য মারজিয়া বেগম এবং নাজমুন নাহার নীলুও তাদের বক্তব্যে জুলাই স্মারক প্রকাশের সাফল্য কামনা করেন এবং জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আন্দোলনের স্বপ্নের কাছে পৌঁছানোর আহ্বান জানান। ডা. মাহমুদা মিতু ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী। পরবর্তীতে শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর আরেকটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্মারক গ্রন্থটি নিয়ে লেখক মাসুমা তাসনিম, সুমাইয়া সিদ্দিকা ও রেহানা সুলতানা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা বেগম ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে সাঈদা রুম্মান, আয়েশা সিদ্দিকা পারভীন, সাবিকুন্নাহার তামান্না ও প্রফেসর নাঈমা মোয়াজ্জেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপস নয়: নুরুন্নিসা সিদ্দিকা

আপডেট সময় : ০৯:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬