ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইটে মিলল ৮ যুদ্ধবিমান জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির প্রলোভনে লিবিয়ায় পাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ২

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত লংমার্চটি সফল করতে দলীয় নেতা-কর্মীদের শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, একের পর এক তেল, গ্যাসসহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এর ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নেতাদের প্রতি আক্রোশ থেকেই সরকারদলীয় ক্যাডাররা পরিকল্পিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এবং উল্লেখ করেন যে ১১ দলীয় ঐক্য এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ঘোষণা

আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬