ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

গণতন্ত্রের চর্চায় স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিশ্বজুড়ে গণতন্ত্র অর্জনের সংগ্রামে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ নিশ্চিত করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবার মানসিকতা নিয়ে ন্যায়সংগত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হন। তিনি আরও বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না এবং জনগণকে ক্রীতদাসে পরিণত করা সম্ভব হয় না।

রিজভী অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের কালো থাবা বিদ্যমান। বাংলাদেশেও বিগত দেড় দশক ধরে এক ভয়ংকর ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল, যেখানে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং ভিন্নমতের কারণে অনেকেই গুম, খুন ও আইনবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে নির্যাতনের বিষয়টি তুলে ধরেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ১৬ বছরের ভয়াবহ দুর্দিন অতিক্রম করে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঐতিহাসিক রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে। গত ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর দেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নারী-পুরুষ নির্বিশেষে সবার সমান অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত থাকে। দুঃসময় কাটিয়ে স্বৈরাচারের পতন ঘটানোর পর এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্রের চর্চায় স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬