ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-নয়াদিল্লি: পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জুলাই আন্দোলনের বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম বিতর্কের মুখে রাবি রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ড মার্কিন সেনাদের মোবাইল ফোন জমার নির্দেশ দিতে পারে সেন্টকম ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনে হাইকোর্টের স্থগিতাদেশ এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিকদের মারধর, গাড়িবহরে ভাঙচুর এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুটের ঘটনা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়; এটি দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর প্রকাশ্য আঘাত। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে তারা আরও বলেন, এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক মতপ্রকাশে সরকারবিরোধী দলকেও সংবিধানসম্মত অধিকার দিতে প্রশাসন বাধ্য। আমরা দেশে নতুনভাবে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেব না। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা আর দেখতে চায় না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র নিন্দা খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৯:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬