সংবাদ শিরোনাম :
শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের নাগরিকদের শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাতে জানা যায়, জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত না করার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং তাদের সামনে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে ইরানের বর্তমান অবস্থান প্রমাণ করে যে দেশটি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলতে সক্ষম হয়েছে।
নিজের সরকারের অবস্থান স্পষ্ট করে প্রেসিডেন্ট আরও বলেন, একইসাথে তার সরকারও দেশের নাগরিকদের ওপর কোনো ধরনের অবিচার বা নিপীড়ন হতে দেবে না।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























