ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

কুষ্টিয়ায় পুনর্বাসন ছাড়া রেলওয়ের উচ্ছেদ অভিযানে বিএনপির বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারের ১৩ নম্বর কাছারি ও আশপাশের এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোড়াদহ ইউনিয়ন বিএনপি। বুধবার (২৯ জুলাই) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় কর্মকর্তার দায়িত্বে পরিচালিত এই অভিযানকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণ ‘অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন।

পোড়াদহ রেলওয়ে কানুনগো অফিসের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু এবং পোড়াদহ পুরাতন বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসিম সাইদুল মুন্না। এ সময় যুব বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান খোকন, সহ-যুব সম্পাদক খন্দকার সাবু, প্রচার সম্পাদক ফুয়াদুজ্জামান ফুয়ার এবং পোড়াদহ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার হ্যাপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পোড়াদহ বাজারের প্রাণ হলো ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণ। পুনর্বাসনের কোনো বিকল্প ব্যবস্থা না করে হুট করে চালানো এই উচ্ছেদ অভিযান শত শত পরিবারকে পথে বসিয়ে দেওয়ার মতো একটি অমানবিক সিদ্ধান্ত।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা এবং স্থায়ী পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া পোড়াদহের মাটিতে আর কোনো একতরফা উচ্ছেদ অভিযান চালাতে দেওয়া হবে না। জনগণের পেটে লাথি মেরে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ থেকে অবিলম্বে উচ্ছেদ বন্ধ করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় পুনর্বাসন ছাড়া রেলওয়ের উচ্ছেদ অভিযানে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬