ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পুনর্বাসন ছাড়া রেলওয়ের উচ্ছেদ অভিযানে বিএনপির বিক্ষোভ রাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শাস্তির দাবিতে শিক্ষকদের স্মারকলিপি সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-নয়াদিল্লি: পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জুলাই আন্দোলনের বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম বিতর্কের মুখে রাবি রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের কর্মকাণ্ড মার্কিন সেনাদের মোবাইল ফোন জমার নির্দেশ দিতে পারে সেন্টকম ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, কেবল সভা-সমাবেশ বা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং ময়লা-আবর্জনা অপসারণ ও বিন প্রতিস্থাপন কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনার জন্য এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দুই সিটি কর্পোরেশনের চলমান কর্মসূচি, বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপনা আকারে তুলে ধরা হয়। সভায় জানানো হয়, নগর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমে এনজিও এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ চলছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যমান কাজের গতি আরও বাড়ানোর নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি উদ্যোগের সুফল যেন নাগরিকরা বাস্তবে অনুভব করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি নতুন বড় প্রকল্প গ্রহণের আগে পাইলট প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সফল উদ্যোগগুলো পর্যায়ক্রমে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের পরামর্শ দেন।

কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের একটি হালনাগাদ তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নতুন করে কোথায় বৃক্ষরোপণ করা হয়েছে, কোথায় সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে এবং কোথায় ময়লার বিন স্থাপন করা হয়েছে—এমন সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ ও মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ে কার্যকর মনিটরিংয়ের ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী।

সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬