ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থই পররাষ্ট্রনীতির মূল ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনা করছে হুথিরা ইসির কাছে ৯ দফা দাবি জানাল জামায়াতে ইসলামী ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার বাড়ছে, এক বছরে প্রাণ গেল ১৬ জনের পাবিপ্রবিতে প্রশাসনিক বাধা উপেক্ষা করে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ হবিগঞ্জে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ, রাস্তায় নেতাদের অবস্থান গুজবে কান না দিয়ে তথ্য যাচাইয়ের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার বাড়ছে, এক বছরে প্রাণ গেল ১৬ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

গাজা যুদ্ধের পর থেকে ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে দুজন নারী সেনাসদস্যের আত্মহত্যার ঘটনার পর ২০২৬ সালে এ পর্যন্ত প্রাণ হারানো সেনাসদস্যের মোট সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে মিসর-ইসরাইল সীমান্তে মোতায়েন বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনাসদস্য আত্মহত্যা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে রোববার মধ্য ইসরাইলের রামাত হাশারনের কাছে গ্লিলট সামরিক ঘাঁটিতে ইসরাইলি সামরিক গোয়েন্দা বিভাগের এক নারী সেনাসদস্য আত্মহত্যা করেন, যিনি একটি গোপনীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ইসরাইলি সামরিক পুলিশ এই দুটি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কর্মরত ১৬ জন ইসরাইলি সেনাসদস্য আত্মহত্যা করেছেন। এছাড়া গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর আরও ৯ জন সদস্য দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। এর আগে হারেৎজের অপর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ২০২৫ সালে ২২ জন কর্মরত ইসরাইলি সেনাসদস্য আত্মহত্যা করেছিলেন, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

সাম্প্রতিক এসব ঘটনা গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে আত্মহত্যার এসব ঘটনার সঙ্গে সরাসরি যুদ্ধের চাপের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার বাড়ছে, এক বছরে প্রাণ গেল ১৬ জনের

আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬