ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে বিক্ষোভে এনসিপি নেতারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন দলটির নেতারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত।

প্রশাসন হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে কর্মসূচি পালনের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ সিনিয়র নেতারা এই গাড়িবহরে ছিলেন। এছাড়া নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের মতো কেন্দ্রীয় নেতারা আগে থেকেই হবিগঞ্জে অবস্থান করছেন।

গতকাল মঙ্গলবার রাতে এনসিপি এই কর্মসূচি ঘোষণা করার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদলও কর্মসূচি ঘোষণা করে। এরপরই প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে ১৪৪ ধারা জারির পরেও এনসিপি নেতারা কর্মসূচি পালনের জন্য হবিগঞ্জের দিকে রওনা হন।

এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'হামলার বিচার নেই, হামলাকারীর গ্রেপ্তার নেই। অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা, পথে পথে বাধা। যারা রক্ত ঝরালো, তারা স্বাধীন। যারা বিচার চাইছে, তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায়বিচার?'

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে বিক্ষোভে এনসিপি নেতারা

আপডেট সময় : ০৫:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬