ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: উপদেষ্টা জাহেদ উর রহমান যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগে কসোভোয় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরার জয়জয়কার: ৩ স্বর্ণসহ ৪ পদক সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, করযোগ্য মাত্র ৩টি আয় পুরান ঢাকার ডিসি অফিসের ছাদে পাখিদের অভয়ারণ্য ‘আকাশনীড়’ ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস, বন্ধ থাকবে ক্লাস ও অফিস ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার ক্ষমতার দম্ভ ও দলীয় আনুগত্যই সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৫ নাবিক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমালিয়ার উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে জলদস্যুদের হামলায় অন্তত পাঁচজন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানের তিনজন, ভারতের একজন এবং মিয়ানমারের একজন নাগরিক রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও চারজন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত নাবিকদের বহনকারী পালাউয়ের পতাকাবাহী ‘এমটি অনার ২৫’ জাহাজটি ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল পরিবহন করছিল। গত ২১শে এপ্রিল জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী জাহাজটি উদ্ধারে অভিযান শুরু করার ঠিক আগ মুহূর্তে দস্যুরা এই হত্যাকাণ্ড চালায়।

নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে শেষ পর্যন্ত জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ১৬ জন জলদস্যুকে আটক করা হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে জলদস্যুদের হাতে জিম্মি কোনো নাবিক নিহতের এটিই প্রথম ঘটনা।

সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সোমালি জলদস্যুরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের পর থেকে ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৫ নাবিক নিহত

আপডেট সময় : ১০:০০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬