ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

তেলের দাম ২০ টাকা বাড়লেও এখনো বড় ভর্তুকি: ডা. জাহেদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও এখনো বড় ধরনের ভর্তুকি রয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আমরা জনগণের কাছে এটুকু সহমর্মিতা আশা করবো। এখনো প্রতি লিটার ডিজেলে প্রায় ৯০ টাকা ভর্তুকি দিতে হয়। জ্বালানি খাতের পরিস্থিতি বর্তমানে খুবই অস্থির এবং সামনের সময়টা খুব একটা ভালো নয়। যদিও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত দুই-তিন দিনে সামান্য ২-৩ শতাংশ কমেছে, তবুও তা এখনো ১০০ ডলারের উপরেই আছে। এই সামান্য হ্রাস সাসটেইন করার সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, যদি তেলের দাম কিছুটা কমলেও পরিস্থিতি ঘুরেফিরে একই থাকবে, কারণ কাগজে-কলমে দাম কিছুটা কমলেও বড় অংকের ভর্তুকি থেকেই যাচ্ছে।

বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের সংকট, বিশেষ করে হরমুজ প্রণালী ও বাব আল-মানদেব প্রণালীর অস্থিরতা জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। সৌদি আরবের ইস্ট-টু-ওয়েস্ট পাইপলাইন নিয়েও অনিশ্চয়তা রয়েছে এবং হুতিদের সঙ্গে সৌদি আরবের সংকট এখনো চলমান।

এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, সরকার কোনো রাজনৈতিক সংকট দেখছে না। তার মতে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করবে, এটি মেনে নিয়েই রাজনীতি করা উচিত। এছাড়া ঢাকা শহরে দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

তেলের দাম ২০ টাকা বাড়লেও এখনো বড় ভর্তুকি: ডা. জাহেদ

আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬