ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

অস্ট্রেলিয়ায় অভিনব কায়দায় ৮ লাখ মৌমাছি চুরি, সংকটে পরাগায়ন বাণিজ্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলে অত্যন্ত সুপরিকল্পিত ও অভিনব কায়দায় অন্তত ৮ লাখ মৌমাছি চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন ভিন্ন খামার থেকে ৪৪টি মৌচাক কলোনি চুরি হয়ে গেছে, যার আর্থিক মূল্য হাজার হাজার ডলার। ক্ষতিকর পরজীবী ভ্যারোয়া মাইটের আক্রমণের মুখে পড়ে স্থানীয় মৌচাষিরা যখন দিশাহারা, ঠিক সেই মুহূর্তে এই চুরির ধাক্কা পুরো খাতে চরম সংকট ডেকে এনেছে।

স্থানীয় মৌচাষি টম বিডনার জানান, প্রতিটি বাক্সে গড়ে অন্তত ২০ হাজার মৌমাছি থাকে এবং এখনো বহু স্থানে তল্লাশি চালানো বাকি রয়েছে। ফলে খোয়া যাওয়া মৌমাছির সংখ্যা আরও বাড়তে পারে। চোরেরা কোনো সাধারণ অপেশাদার নয়, বরং এই শিল্পের সঙ্গে যুক্ত অত্যন্ত দক্ষ কেউ বলে ধারণা করা হচ্ছে। দূর থেকে যাতে সন্দেহ না হয়, সেজন্য চোরেরা পুরো মৌবাক্স তুলে না নিয়ে শুধু মৌমাছি থাকা অভ্যন্তরীণ ফ্রেমগুলো সরিয়ে নিয়ে তাদের নিজস্ব বাক্সে ভরে নেয় এবং আগের বাক্সগুলো আগের জায়গায় রেখে যায়। এমনকি বাক্সে থাকা মধু তারা স্পর্শও করেনি।

বর্তমানে অঞ্চলটিতে অ্যাভোকাডো ফলের মৌসুম চলায় পরাগায়ন চুক্তির অধীনে বিভিন্ন বাগানে এসব মৌবাক্স বসানো হয়েছিল। মৌমাছি হারিয়ে যাওয়ায় চাষিরা পরাগায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি হারাচ্ছেন, অন্যদিকে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন বাগানমালিকরা। পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক স্বার্থেই কোনো প্রতিপক্ষ খামারি এই অভিনব চুরির ঘটনা ঘটিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় অভিনব কায়দায় ৮ লাখ মৌমাছি চুরি, সংকটে পরাগায়ন বাণিজ্য

আপডেট সময় : ০১:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬