ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ২ লেন বিশিষ্ট প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩.৭১ কিলোমিটার। গতকাল সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে উড়াল সড়কের এই অংশটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর পরই এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেয়া হলো। বর্তমান সরকার গত ছয় মাসে প্রকল্পের কাজ অনেকদূর এগিয়ে নেয়ায় এই অংশটি চালু করা সম্ভব হয়েছে। আগামী বছর প্রকল্পের পুরো কাজ শেষ হবে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা এক্সপ্রেসওয়ে চালুর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। তুরাগ নদের পানি প্রবাহ উন্মুক্ত রাখার স্বার্থে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি আর থাকছে না। এর ফলে এখন থেকে কোনো টোল ছাড়াই সার্ভিস লেন ব্যবহার করে তুরাগ নদ পাড়ি দেয়া যাবে।

রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়া হয়ে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ২০২২ সালের ১২ই নভেম্বর ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। একনেকে অনুমোদনের ৫ বছর পর শুরু হওয়া এই প্রকল্পটি নানা জটিলতায় দীর্ঘদিন খুঁড়িয়ে চললেও বর্তমানে গতি পেয়েছে। জুলাই মাস পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৭২ শতাংশে। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৫৪.১ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৭,০৪৫.৬৭ কোটি টাকায় পৌঁছেছে। সংশোধিত নকশায় ড্রেনেজ ও ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের পাশাপাশি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন এবং বাইপাইলে দৃষ্টিনন্দন তিন তলা ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা যুক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত

আপডেট সময় : ০১:০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬