হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঝিটকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা খান রতন। হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন লাভলু এবং বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেক উপস্থিত ছিলেন। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহম্মদ চুন্নু ও সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি বাদশা গায়েন অংশ নেন।
ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল শাহরিয়া মুন্নু, বলড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাইয়ান আহমেদ এবং গালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইমুর রহমান। এছাড়া হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, মৎস্যজীবী দল, জিয়া মঞ্চসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




























