ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ জাহ্নবী, নিলেন কড়া অবস্থান গণঅধিকারের সদস্য জসিমের পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ শ্রেয়াস আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত নেশনস লিগে ইভান বাশিচের পেনাল্টি গোলে পোল্যান্ডকে হারাল বসনিয়া আজ শেষ হচ্ছে একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চায়ন কর অঞ্চল-৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ৫ অক্টোবর কুষ্টিয়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক মোংলায় গাঁজা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি: ১২০ কেজি না ৭৫ কেজি? সিলেট বিভাগজুড়ে নিখোঁজের হিড়িক, তিন মাসে উধাও অন্তত ৪৭ জন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে জড়ানো জাহাজ দুটি হলো মোটর ট্যাংকার ‘সী স্পাইক’ (SEA SPIKE) এবং বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ (SUN SHINE)।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। এই উদ্ধার অভিযানে বন্দরের টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন।

তবে এখন পর্যন্ত জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান বা দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি যাচাই-বাছাই করা হচ্ছে। জাহাজ দুটির বর্তমান অবস্থা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬