সংবাদ শিরোনাম :
ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিলে আজীবন নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভিসার সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, ভিসার সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকেন। তাই আবেদনকারীদের কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর তথ্য না দিয়ে সাক্ষাৎকারে শতভাগ সত্য বলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো আবেদনকারী যদি মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথিপত্র উপস্থাপন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























