ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক দাম্পত্য জীবন সুখময় করার উপায় ও ইসলামি নির্দেশনা নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প মেসির বিদায়ী অর্জনে শ্রদ্ধা জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো শ্রীনগরে আইনশৃঙ্খলা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে মারধর শুধু ওষুধে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, সচেতনতা জরুরি: চসিক মেয়র নির্দিষ্ট কোনো ভাবমূর্তিতে নিজেকে বাঁধতে চান না দিশা পাটানি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ মেধাবী শিক্ষার্থী রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো পুলিশ

আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি: প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমানভাবে কার্যকর করার লক্ষ্যে বিএনপি সর্বশক্তি নিয়োগ করবে। কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে পুঁজি করে দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি এ অঞ্চলের সাড়ে ৪ লাখ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সবসময়ই দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনীতি করে। এর অংশ হিসেবেই খাল-নদী খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই সেচ প্রকল্পের সুফল হিসেবে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে এবং বছরে প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর ও সেচ অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে। এর ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙনের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ‘গুপ্ত দলগুলোর’ সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬