ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী ১৮ বছরে ৪০ লাখ কোটি টাকা লুটে দেশ ভঙ্গুর করা হয়েছে: আহমেদ আযম খান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির আর নেই নেত্রকোনার মদনে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার ফ্রান্সে শিক্ষার্থীদের স্কুল অবরোধ, আলোচনায় ডাকলেন শিক্ষামন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক: বন্দর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন নানা পাটেকরের অভিনয় জীবনের ৮টি সেরা ও আলোচিত সিনেমা

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসিক ভাতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন করে মাসিক ভাতা চালুর ঘোষণা দিয়েছে সরকার। শনিবার এ সংক্রান্ত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের গেজেট প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন।

গেজেটে উল্লেখ করা হয়েছে, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন। যদি কোনো কর্মীর দুই সন্তানই বিশেষ চাহিদাসম্পন্ন হয়, তবে তিনি মাসে মোট ছয় হাজার টাকা ভাতা পাবেন। তবে সন্তানের সংখ্যা দুইয়ের বেশি হলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই এই ভাতা সীমাবদ্ধ থাকবে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্য কোনো সরকারি ভাতা একই সঙ্গে গ্রহণের সুযোগ রাখা হয়নি। অর্থাৎ, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একত্রে নেওয়া যাবে না।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী নতুন বেতন কাঠামোর আওতায় রয়েছেন। তবে সরকারি চাকরিজীবীদের কতজনের সন্তান প্রতিবন্ধী, তার সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত সরকারের কাছে নেই। এটি নিশ্চিত করতে অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার বা আইবাসে (iBAS) এই তথ্য অন্তর্ভুক্ত করা হবে।

ভাতা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয়ে কর্মরত, তারাই বিষয়টি যাচাই-বাছাই করবেন। সরকারি চাকরিজীবী মা বা বাবা যতদিন চাকরিতে বহাল থাকবেন, ততদিন এই ভাতা চালু থাকবে। এই টাকা সরাসরি মা বা বাবার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই ভাতার বিষয়ে সম্মতি দিয়েছেন।

সরকারের এই উদ্যোগের ফলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা পরিবারগুলো তাদের সন্তানের চিকিৎসা, শিক্ষা, থেরাপি এবং দৈনন্দিন পরিচর্যার খরচ মেটাতে সহায়তা পাবে। ভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলি, সনদের ধরন এবং আবেদনের প্রক্রিয়া সংশ্লিষ্ট দপ্তরের বিধি অনুযায়ী নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসিক ভাতা

আপডেট সময় : ০২:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬