চুয়াডাঙ্গায় মসজিদ থেকে ফেরার পথে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে শফি মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত শফি মন্ডল ওই গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে শফি মন্ডল বাড়ির কাছের একটি মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বাড়িতে পৌঁছানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পিতা নূর বাক্স মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ছেলে ভোরে নামাজ পড়তে মসজিদে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পথেই সাপের কামড়ের শিকার হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, তিনি এই দুঃখজনক ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৯



























