ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ রংপুরে সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফল আরডিএ অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকা জেলা পরিষদের অবৈধ ২০ তলা ভবন রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ সাঁতারু আতিকুর রহমানের ঝুলিতে ৩৩০ পদক, পেলেন ফেডারেশনের দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর আস্থার সংকটে মার্কিন নিরাপত্তা ছাতা দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী প্রয়াত বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শতাধিক স্কুলশিক্ষার্থী। দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই সচেতনতামূলক সভার আয়োজন করে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মাদক ও কিশোর অপরাধবিরোধী মতবিনিময় সভায় শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় রোধে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রহুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।

শপথ গ্রহণ শেষে মুরাদ হোসেন নামের এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলে, বাড়িতে বাবা-মা এবং বিদ্যালয়ে শিক্ষকরা সবসময় ভালো কাজের উৎসাহ দেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেন। আজ আমরা সবাই মিলে ভালো মানুষ হওয়ার এবং মাদকসহ সব ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকার শপথ নিয়েছি। আরেক শিক্ষার্থী জানায়, প্রতিদিন তারা একটি করে শপথ পাঠ করলেও এদিন দুটি শপথ নিয়েছে। তারা উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি এসব সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়েছে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত এই সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রহুল আমিন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছেন। লাল সবুজ উন্নয়ন সংঘের এই শপথ ও লাল কার্ড কর্মসূচি সামাজিক অবক্ষয় রোধে একটি চমৎকার উদ্যোগ। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে নতুন প্রজন্ম মাদক ও অপরাধের অভিশপ্ত জীবন থেকে দূরে থাকবে। প্রধান অতিথি দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং স্মার্টফোনের অপব্যবহার ও মাদক থেকে দূরে রাখতে সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নতুন প্রজন্মকে সব ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে স্মার্টফোন ও মাদককে ‘লাল কার্ড’ দেখাল শতাধিক শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:১৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬