ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’: প্রেম ও দ্রোহের আধুনিক গাথা

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলামের শেষ বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম (অব.) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ৬ মাস ১৩ দিন। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর প্যারেড গ্রাউন্ডে মরহুমের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মরহুমের পরিবারের সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। মরহুমের সম্মানার্থে বাংলাদেশ বিমান বাহিনী একটি ফ্লাই পাস্টের আয়োজন করে। ফিউনারেল প্যারেড শেষে তাকে বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন কবরস্থানে দাফন করা হয়।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব থানাধীন বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম। তার বাবার নাম মরহুম আব্দুল আউয়াল এবং মায়ের নাম হোসনে আরা বেগম। ১৯৬৭ সালে পিএএফ কলেজ সারগোদা থেকে সিনিয়র ক্যামব্রিজ সম্পন্ন করার পর, ১৯৬৮ সালের ২ আগস্ট তিনি পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগ দেন। ১৯৭১ সালের ১৩ মার্চ তিনি জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন এবং একই বছর পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন থেকে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

১৯৭২ সালের ২৯ মে পাকিস্তান বিমান বাহিনী থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি ৩ নং স্কোয়াড্রনের অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রধান প্রশিক্ষক, কমান্ড্যান্ট, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বাশারের এয়ার অধিনায়ক, বিমান প্রশিক্ষণ ও পরিচালন পরিদপ্তরের পরিচালক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের এয়ার ডিএস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং মালয়েশিয়ায় ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের ৩ জুন বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ৮ এপ্রিল দীর্ঘ ৩১ বছর ২৫ দিন কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলামের শেষ বিদায়

আপডেট সময় : ০৩:০০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬