ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’: প্রেম ও দ্রোহের আধুনিক গাথা সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলামের শেষ বিদায়

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা দুই মৌসুম শিরোপাশূন্য থাকার হতাশা পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ এবার সাফল্যের মঞ্চে ফিরতে মরিয়া। নতুন মৌসুম শুরুর আগে লস ব্লাঙ্কোস সমর্থকদের বড় প্রতিশ্রুতি দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনি বিশ্বাস করেন, দলের বর্তমান মানসিকতা এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা রিয়ালকে আবারও শিরোপার পথে ফিরিয়ে আনবে।

আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের প্রস্তুতির বিষয়ে ক্লাবের অফিসিয়াল চ্যানেলে এমবাপ্পে বলেন, তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। ফরাসি এই তারকা জানান, ম্যাচ শুরু হওয়ার আগে শরীরের ওপর চাপ নিয়ন্ত্রণ করাটা জরুরি এবং প্রথম ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতেই তিনি কঠোর পরিশ্রম করছেন।

দলের কোচ হোসে মরিনিয়োর ভূয়সী প্রশংসা করে এমবাপ্পে বলেন, বিশ্বকাপের সময় এবং গত কয়েকদিনেও তাদের মধ্যে অনেক কথা হয়েছে। তিনি মরিনিয়োকে একজন অত্যন্ত অভিজ্ঞ কোচ হিসেবে অভিহিত করে বলেন, জয়ের ধারায় কীভাবে ফিরতে হয়, তা তার ভালোভাবেই জানা আছে।

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এমবাপ্পে কোনো রাখঢাক রাখেননি। তিনি বলেন, 'আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত, এবার আমরা আবার শিরোপা জিতব। আমি এ ব্যাপারে নিশ্চিত। এটা সম্ভব হবে, কারণ আমি দলের মধ্যে সেই ক্ষুধা দেখতে পাচ্ছি।' সমর্থকদের আনন্দ দেওয়া এবং শিরোপা জেতাই এখন তার মূল লক্ষ্য বলে জানান তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম গোলের স্মৃতিচারণ করতে গিয়ে এমবাপ্পে বলেন, দুই বছর আগে আজকের দিনেই উয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে তিনি প্রথম গোলটি করেছিলেন। নতুন দলের হয়ে ফাইনাল ম্যাচে গোল করার অভিজ্ঞতাকে তিনি জাদুকরী বলে উল্লেখ করেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করছেন বলেও জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের

আপডেট সময় : ০৪:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬