সংবাদ শিরোনাম :
ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদ কীভাবে ক্ষমতায় আসে? একজন সাধারণ রাজনৈতিক শক্তি কীভাবে ধীরে ধীরে ভয়ংকর একনায়কে পরিণত হয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—এই উত্থান কি ঠেকানো সম্ভব? এই মৌলিক প্রশ্নগুলোই বিশ্বরাজনীতির দীর্ঘদিনের আলোচনার কেন্দ্রবিন্দু।
বিখ্যাত জার্মান নাট্যকার ও কবি বের্টোল্ট ব্রেখট তার বিখ্যাত নাটক ‘দ্য রেসিসস্টেবল রাইজ অব আর্টুরো উই’-তে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জার্মানিতে অ্যাডলফ হিটলারের উত্থানের বাস্তব অভিজ্ঞতা থেকে নাটকটি লেখা হয়েছিল।
ব্রেখটের নাটকের বিষয়বস্তু আজও রাজনীতি, ক্ষমতা, দুর্নীতি ও স্বৈরতন্ত্র নিয়ে আলোচনায় সমানভাবে প্রাসঙ্গিক। সময়ের বিবর্তনেও তার নাটকের এই রাজনৈতিক দর্শন ও বিশ্লেষণ আজও নতুন করে ভাবনার খোরাক জোগায়।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin



























