ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ১৫ আগস্টকে ঘিরে বড় ধরনের কোনো নাশকতার সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, ১৫ আগস্ট একটি সংবেদনশীল দিন এবং এ উপলক্ষে সব ইউনিটের আলাদা প্রস্তুতি রয়েছে। তিনি জানান, যেকোনো ধরনের নাশকতা যেন কেউ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না এবং এ পর্যন্ত প্রায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার সম্পাদকও রয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবেন। পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে এবং সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে সক্রিয় থাকবেন।

র‌্যাবও দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র‌্যাব তাদের সোর্স বা ইনফরমার নিয়োগের মাধ্যমে আগাম তথ্য সংগ্রহ করছে এবং অনুষ্ঠানস্থলের যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থা

আপডেট সময় : ০২:৪৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬