ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে যৌথ সামরিক বাহিনী মোতায়েন করছে মক্কা জোট নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নতুন যোগ্যতা প্রকাশ যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: আবেদনের শেষ সুযোগ ৬ অক্টোবর রূপসায় ছেলের পর এবার বাবাকেও গুলি করে হত্যা বিমানের উচ্চপর্যায়ে বড় রদবদল, ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের প্রস্তুতি, যুক্ত হলো নতুন সুবিধা সৌদি আরবে আরামকোর স্থাপনায় হামলায় বাংলাদেশি যুবক নিহত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র গণ-সমাবেশের ডাক, গ্রেপ্তারের আশঙ্কা অবশেষে নিয়োগপত্র পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য সরকারি চাকরিজীবীদের অক্টোবরের বেতনের সঙ্গেই মিলবে ৩ মাসের বকেয়া

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সর্বোচ্চ মান বজায় রেখে ২০২৮ সালের জুন মাসের মধ্যে শেষ করার কড়া নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রকল্পটির বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতির পাশাপাশি মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেতু সচিব জানান, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে রাজধানীর সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। এছাড়া সাভার, আশুলিয়া ও ইপিজেড এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে এটি ঢাকার মূল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণাধীন এলাকায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, দিকনির্দেশক সাইনবোর্ড স্থাপন ও উন্নত নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা। একইসাথে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি লাইন দ্রুত স্থানান্তরে সংশ্লিষ্ট সেবাদাতা সংস্থাগুলোর সাথে সমন্বয় বাড়ানো এবং জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

কাজের মান সার্বক্ষণিক তদারকিতে রাখতে প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, কনসালট্যান্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ সাইট ভিজিট এবং নিয়মিত সমন্বয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালকসহ দেশি-বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে সভা শেষে সচিব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার একটি স্পষ্ট রূপরেখা প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার নির্দেশ

আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬