ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল কাতার ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ সাবেক প্রেসিডেন্ট ও এস আলমের বিরুদ্ধে অভিযোগকারী ব্যাংকার সাময়িক বরখাস্ত খুলনার রূপসায় ইটভাটায় পাহারার সময় গুলি করে যুবক হত্যা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের র‍্যাব বিলুপ্ত করে আসছে এসআরবি, খসড়া আইনে যা থাকছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন বিয়ে করলেন সোহানা সাবা, জানালেন জীবনসঙ্গী ফয়সাল সামাদের পরিচয় ৩৫ বছর পর আবারও ভোটের পথে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকা লুট

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ রেলওয়ের বহর বাড়াতে ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক প্রস্তুত করেছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই রেকটি রোল আউট করার কথা রয়েছে।

এই নতুন রেকে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত চাহিদা ও যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এসব কোচের নকশায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য কোচগুলোতে রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট যুক্ত করা হয়েছে। এছাড়া এসি কোচগুলোতে ফ্যান, সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রীদের জন্য অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষের মতো সুবিধা রয়েছে। বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতির কথা বিবেচনা করে কোচের ছাদও অধিকতর শক্তিশালী করা হয়েছে।

সুরক্ষার দিক থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে সংঘর্ষে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার মতো নকশা রাখা হয়েছে। এর জন্য কোচের বডি শেলের নকশায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে এসব কোচে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ সালে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহ করেছিল। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে সাত ধরনের মোট ২০০টি ব্রডগেজ কোচ তৈরির নতুন অর্ডার দেয়। এবারের ১৯টি কোচের রেকটি সেই বড় অর্ডারেরই প্রথম চালান হিসেবে আসছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬