ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

খুলনার রূপসায় ইটভাটায় পাহারার সময় গুলি করে যুবক হত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফখরুল উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মোমিন শেখের ছেলে এবং যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইটভাটায় মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে ফখরুল রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ফখরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি গুলি তার ঘাড়ে এবং অন্যটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, ফখরুলের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১: ৫৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১: ৫৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

খুলনার রূপসায় ইটভাটায় পাহারার সময় গুলি করে যুবক হত্যা

আপডেট সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬