ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের বৈঠক শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন তিন দিনে ১১৯ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ল ‘দ্য প্যারাডাইস’ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘আশানুরূপ এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি খুবই ভালো। এ সময় তিনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর মার্কিন নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন।

মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা ‘অবিশ্বাস্য’ কাজ করছে এবং দেশের জন্য পরিস্থিতি ইতিবাচকভাবেই সামনে এগিয়ে যাচ্ছে। তবে তেহরানের ওপর আস্থা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি ইরানকে বিশ্বাস করেন না। ট্রাম্পের ভাষ্যমতে, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি। তারা নিয়মিত আমার সঙ্গে মিথ্যা বলেছে।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনপথ, যা দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্ববাজারে সরবরাহ করা হয়। এই জলপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার বিষয়টি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের বক্তব্যে এটি পরিষ্কার যে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ পুরোপুরি নিরসন হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালির ওপর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের

আপডেট সময় : ১১:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬