
ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘আশানুরূপ এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি খুবই ভালো। এ সময় তিনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর মার্কিন নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন।
মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা ‘অবিশ্বাস্য’ কাজ করছে এবং দেশের জন্য পরিস্থিতি ইতিবাচকভাবেই সামনে এগিয়ে যাচ্ছে। তবে তেহরানের ওপর আস্থা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি ইরানকে বিশ্বাস করেন না। ট্রাম্পের ভাষ্যমতে, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমিই শেষ ব্যক্তি। তারা নিয়মিত আমার সঙ্গে মিথ্যা বলেছে।’
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনপথ, যা দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্ববাজারে সরবরাহ করা হয়। এই জলপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার বিষয়টি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের বক্তব্যে এটি পরিষ্কার যে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের বিরোধ পুরোপুরি নিরসন হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, হরমুজ প্রণালির ওপর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২