ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে কৃষক মিজানের অভাবনীয় সাফল্য সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৭৫৬ জন, হাসপাতালে ভর্তি অব্যাহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বস্তির বিষয় হলো, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে। এর মধ্যে এ পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১০৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৫৮ জন চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের অন্যান্য বিভাগের মধ্যে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। এ যাবৎকালের মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি; ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার এবং মৃতের সংখ্যা ছিল ৪ শতাধিক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৭৫৬ জন, হাসপাতালে ভর্তি অব্যাহত

আপডেট সময় : ০৮:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬