ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সহকর্মীকে ধর্ষণ: তেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের কারাদণ্ড ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী সরকার গ্যাস-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন প্রসিকিউশনের হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০ জন শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা জারি রায়গঞ্জে জুলাই আন্দোলনে শহীদ নজরুলের স্মরণে সড়ক উদ্বোধন মিরাজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াইয়ে ফিরল বাংলাদেশ টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোটের স্মারকলিপি খালেদা জিয়ার বাসায় বালুর ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল ৭ দিনের রিমান্ডে

৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে দুই থেকে তিন দিনের মতো সময় লাগবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে পাইপলাইনে ফ্রিজিং চলছে। এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে বিকেলের দিকে পুনরায় গ্যাস সঞ্চালন শুরু হবে। সঞ্চালন শুরু হওয়ার পর যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, পর্যায়ক্রমে সেগুলোর উন্নতি হবে এবং চাহিদামতো গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, গ্যাস সরবরাহ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় প্রয়োজন। সংকট শুরুর আগে গ্যাস সরবরাহ ব্যবস্থা যেমন ছিল, খুব দ্রুতই তা আগের অবস্থায় ফিরে আসবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬