৫ আগস্ট ঘিরে নাশকতা করার সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০২:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে উগ্রবাদী তৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা চালালেও বাহিনী এ বিষয়ে তৎপর। বোমা পাওয়ার বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এছাড়া আশুলিয়ায় বোমার ব্যাগ উদ্ধারের ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। তিনি কেন জামিন পেয়েছেন তা জানার জন্য সরকার একটি ল' ফার্ম নিয়োগ করেছে। এছাড়া বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনার বিষয়েও তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।



























