ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিএনপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন পেল সরকার ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে কোকোর মৃত্যু: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে হাতিয়ায় উত্তাল সাগরে ৩ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪৮ জেলে অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী বিজনেস আইডিয়া কম্পিটিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তাভাবনা এবং নৈতিক উদ্যোক্তা হওয়ার মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা জাতীয় উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উদ্ভাবননির্ভর উদ্যোক্তা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের সৃজনশীল ধারণাগুলোকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো টেকসই উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, আইন সেবা, পর্যটন ও সামাজিক উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম. মোকবুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার মো. কামরুল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার এ.এন.এম. আহসান তৌহিদ মিল্টন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিলসহ বিচারক, মেন্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী বিজনেস আইডিয়া কম্পিটিশন

আপডেট সময় : ১১:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬