ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীর বিকাশে বিদ্যালয় ও পরিবারের অংশীদারিত্ব কেন জরুরি সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, খোলা ৪৪ জলকপাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ভারি বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের কারণে আবারও উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। সোমবার রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার (৫২.২৫) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পানি উন্নয়ন বোর্ড তিস্তা ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সোমবার বেলা ৩টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর বেলা ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় পানি ৮ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পায়। সন্ধ্যা ৬টার দিকে নদীটি বিপৎসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। প্রকৌশলী অমিতাভ চৌধুরী আরও সতর্ক করে বলেন, আগাম বার্তা অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার পর্যন্ত ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যা বড় বন্যার আশঙ্কা তৈরি করছে।

তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া একই সময়ে গাইবান্ধার তিস্তা এবং কুড়িগ্রামের ধরলা নদী সতর্কসীমায় পৌঁছে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, বর্তমান পানির প্রবাহ লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১: ০৩আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২১: ১৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, খোলা ৪৪ জলকপাট

আপডেট সময় : ০৯:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬