ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার (১৪ অক্টোবর) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্পে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আবু বক্করের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা বহরপুর জুট মিলে শ্রমিকের কাজ করেন। ঘটনার দিন বুধবার সকাল ৮টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় বাড়িতে ১২ বছর বয়সী মেয়েটি একা ছিল এবং বিদ্যালয়ে না গিয়ে সে বাড়িতে ঘুমিয়ে ছিল। অভিযোগ অনুযায়ী, সকাল ১১টার দিকে প্রতিবেশী আবু বক্কর (৬০) ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে কর্মস্থল থেকে বাড়িতে ফিরে শিশুটির মা তার মেয়ে ও স্থানীয়দের কাছে ঘটনার বিবরণ শোনেন। এরপর আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময়ে শিশুটিকে একা পেয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করতেন।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির মা লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬