ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮ হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১ প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা এলাকার আজমপুরে বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ায় ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুমানিক দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবস্থান কর্মসূচি শেষ করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৬ থেকে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে জীবনধারণ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকদের এই আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল

আপডেট সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬