ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান শাহের সঙ্গে প্রথম কাজের স্মৃতিচারণ করলেন তুষার খান দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমছে ভোগান্তি জ্বর নিয়েই শুটিংয়ে অবিকা, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি কে হচ্ছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট, সিদ্ধান্ত কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন জামায়াতের প্রদর্শনীতে মুজিব আছে কিন্তু জিয়া নেই, ব্যাখ্যায় বিতর্ক সাভারে বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২

বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চলতি ফুটবল বিশ্বকাপে মাঠের রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর সিদ্ধান্তগুলো নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনা দলের ম্যাচে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, যেখানে অনেকের অভিযোগ লিওনেল মেসিদের অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে।

নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ গ্রুপপর্ব থেকে শেষ ষোলো পর্যন্ত প্রতিটি ১০০ ফাউলের বিপরীতে ভিএআর-এর হস্তক্ষেপের হারের ওপর ভিত্তি করে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, এই প্রযুক্তির সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। মেক্সিকোর পক্ষে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পক্ষে গিয়েছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত, আর তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। তালিকার তৃতীয় স্থানে থাকা পর্তুগালের পক্ষে গিয়েছে ৪.৬ শতাংশ সিদ্ধান্ত এবং তাদের বিপক্ষেও কোনো সিদ্ধান্ত যায়নি।

অন্যদিকে, ভিএআর-এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া। রাউন্ড অফ ৩২-এ পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে একটি গোল ভিএআর প্রযুক্তির সহায়তায় বাতিল হওয়ার পর লুকা মদ্রিচদের বিদায় নিতে হয়। পরিসংখ্যানে দেখা গেছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৬.৫ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে এবং তাদের পক্ষে একটি সিদ্ধান্তও আসেনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইরানের বিপক্ষে গিয়েছে ৫.৪ শতাংশ সিদ্ধান্ত, যেখানে তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি।

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে শেষ ষোলোর ম্যাচগুলোর ওপর ভিত্তি করে ‘প্রতি ১০০ ফাউলে ভিএআর (VAR) হস্তক্ষেপের হার’ নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ। বিশ্লেষণে দেখা গেছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মেক্সিকো। তালিকায় দুইয়ে আছে আর্জেন্টিনা এবং তিনে পর্তুগাল। এই প্রযুক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে ভিএআর সুবিধা পাওয়ার তালিকায় শীর্ষে মেক্সিকো

আপডেট সময় : ০১:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬